আমরা সকলেই বৈচিত্রপূর্ণ ভারতের সংস্কৃতির সঙ্গে কম বেশি পরিচিত।শুধু আমরাই নয়,পৃথিবীর সকল প্রান্ত থেকে যুগ যুগ ধরে বহু মানুষ এর টানে আমাদের দেশে এসেছেন।তা চলুন আজ আমরা আমাদের দেশের কিছু সমাধান না হওয়া রহস্য নিয়ে আলোচনা করি।
১)অভিশপ্ত কুলধারা :জায়গাটি জয়সলমীর থেকে ১৫ কিমি দূরে এবং অভিশপ্ত বলে পরিচিত।ইতিহাস বলে ১২৯১ সালে প্রায় ৮৪টি গ্রামের গ্রামবাসীরা হঠাৎ এক অজানা কারণে গ্রাম ছাড়েন ।এর পরে আর কেউ সেখানে বসবাসের জন্যে যায় নি,বা গেলেও নৃশংস ভাবে মরতে হয়েছে।কিন্তু ঠিক কী কারণে তাদের গ্রাম ছাড়তে হয়েছিল তা আজও অজানা ।
২)টানত মাতা মন্দির :এটিও জয়সলমীরে অবস্থিত।যে গ্রামে মন্দিরটি রয়েছে,তা ভারত-পাকিস্তান সীমানার কাছে এবং ইতিহাস বলে যে ১৯৬৫ ও ১৯৭১ সালের দুটি ভারত-পাকিস্তান যুদ্ধে ভারতের যে অসামান্য জয় হয়েছিল,তারও জন্যে এই মন্দিরটি সকলের কাছে দ্রষ্টব্য।বলা হয় সে সময় পাকিস্তানের পক্ষ থেকে প্রায় ৩০০০ বোমা ফেলা হয়েছিল যার একটাও বিস্ফোরিত হয় নি।এমনকি তাদের ট্যাংক বাহিনীও সে সময়ে বালিতে বসে যাওয়ায় সেদিন তাদের উদ্দেশ্যে বিফল হয়েছিল।এইসকল কারণ আজও অজানা ।
৩)ঝুলন্ত গম্বুজ ,লেপাক্ষী মন্দির :এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত ।এবং এক বিস্ময়,প্রায় ২০ ফুট গ্রানাইট পাথরের লম্বা গম্বুজটি গায়ে অসামান্য ভাস্কর্য শিল্পের পরিচয় বহন করে ও কয়েকশো টন ওজনের গম্বুজটি মন্দিরের ছাদের একপ্রান্তর সঙ্গে যুক্ত থাকলেও অন্য তা মাটিকে স্পর্শ না করে শূন্যে ভেসে আছে।এটা কী ভাবে সম্ভব হলো তার কারণ জানা যায় নি ।
৪) যমজ গ্রাম,কদিনহি :জায়গায়টি কেরালার মোল্লাপুর জেলায় অবস্থিত।এখানে প্রায় ৩৫০ জোড়া যমজ শিশুদের দেখতে পাওয়া যায়,বলতে গেলে ২০০০ জনের বসতি এই গ্রামের প্রায় প্রত্যেকটি পরিবারের একের বেশি যমজ সন্তানের অধিকারী ।এমনকি যে মেয়েরা সাবালক হয়ে গ্রামের বাইরে বিয়ে করেছে তারাও যমজ সন্তানের জন্ম দিয়েছে।এর রহস্য আজও অজানা।
৫) মেগনেটিক হিল ,লাদাখ :আপনারা হয়তো লাদাখের অপরূপ সৌন্দর্যের কথা শুনেছেন।এই অঞ্চলের রহস্যটা হলো যে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১০০০ ফুট উপরে প্রায় ৩০ কিমি রাস্তায় আপনার গাড়ী বন্ধ থাকা অবস্থায় আপনা আপনি চলতে থাকবে।এরও রহস্য আজও অজানা।
৬)জানালা-দরজাহীন গ্রাম ,আহমেদনগর :আমরা কখনো কী আমাদের ঘরের জানালা-দরজা খোলা রেখে বাড়ীর বাইরে নিশ্চিন্তে যেতে পেরেছি বা রাতে দরজা-জানালা খোলা রেখে শুতে গেছি? বা মনে করুন তো গ্রামের ব্যাঙ্ক আছে ,অথচ তা দরজা জানালা খোলা অবস্থায়।মজার ব্যাপার হলো এই গ্রামে কোনো চুরির ঘটনাও ঘটে নি এবং এই ব্যবস্থা প্রায় ৩০০ বছর ধরে চলে আসছে।এটাও এক রহস্য।
বিষয়টি কেমন লাগলো জানাতে ভুলবেন না ।
Translation
We are all more or less familiar with the diverse Indian culture. Not only us, but many people from all over the world have come to our country for centuries. Let's discuss some of the unsolved mysteries of our country today.
1) Cursed Kuldhara: The place is 15 km away from Jaisalmer and is known as the Cursed. History says that in 1291, the villagers of about 64 villages suddenly left the village for some unknown reason. The reason why they had to leave the village is still unknown.Not only that who ever tried to settle there lost their lives for no reason.

2) Tanat Mata Temple: This temple is also located in Jaisalmer. The village where the temple is located is near the Indo-Pakistan border and history says that this temple is also known for its outstanding victory in the two Indo-Pakistani wars of 1965 and 1971. About 3,000 bombs were dropped by Pakistan at that time, none of which exploded. Even their military tanks were standstill in the sand at that time and their intentions failed that day. All these reasons are still unknown.
3)Hanging Dome, Lepakshi Temple: It is located in Andhra Pradesh. Surprisingly, the 20 feet tall granite stone dome bears the mark of outstanding sculpture and weighs several hundred tons while the other side of the roof of the temple is attached to the ground without touching the ground. The reason for how this was possible was not known.
4)Twin Village,Kadinhi:The place is located in Mollapur district of Kerala. There are about 350 pairs of twin children, a population of 2000.Almost every family in this village has more than one twin child.Even those women who got married outside the village ,even they gave birth twin childs.The secret is still unknown.

5) Magnetic Hill, Ladakh:You may have heard of the amazing beauty of Ladakh. The secret of this region is that you will continue to drive on a 30 km road about 11,000 feet above sea level while your car is completely stopped.The secret is still unknown.
6)Village without windows and doors, Ahmednagar: Have we ever been able to go out of our house with the windows and doors open or go to bed at night with the doors and windows open? Or suppose there is a bank in the village but the doors and windows are open. The funny thing is that no theft has taken place in this village and this system has been going on for almost 300 years. This is also a mystery.
Please give your valuable comment.
Comments
Post a Comment